Friday, 02/Jan/2026
Loan for the Study and Employment in Japan
প্রবাসী কল্যাণ ব্যাংক
প্রধান কার্যালয়, ঢাকা
প্রবাসী কল্যাণ ভবন,
৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা-১০০০।
www.pkb.gov.bd
ঋণ ও অগ্রিম বিভাগ
স্মারক নং ৫৩.১৬.২৬৬৬.৯১১.০৩৬.০০১.২৫-২১৫ তারিখঃ ১৬.১১.২০২৫ খ্রিঃ
বিষয়ঃ "বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ নীতিমালা জারি প্রসঙ্গে।
পরিচালনা পর্ষদের ৩০.০৯.২০২৫ তারিখের ১৩৫তম সভার সিদ্ধান্ত মোতাবেক প্রবাসী কল্যাণ ব্যাংকে "বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ নীতিমালা" নামক নতুন ঋণ সুবিধা চালু এবং তৎসংশ্লিষ্ট ঋণ নীতিমালা (পরিপত্র নং ২২/২০২৫; তারিখঃ ১৬.১১.২০২৫ খ্রিঃ), ঋণের আবেদন ফরম এবং Standard Operating Procedure (SOP) সকলের সদয় অবগতি ও কার্যার্থে এতৎসঙ্গে প্রেরণ করা হলো।
২.০ উক্ত নীতিমালা জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে কোনোরূপ স্পষ্টীকরণ প্রয়োজন হলে ঋণ ও অগ্রীম বিভাগ এর সাথে যোগাযোগের নির্দেশনা প্রদান করা হলো।
সংযুক্তিঃ বর্ণনা মোতাবেক (০৮) পাতা।
(গাজী রাহাত মাহমুদ)
উপমহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান
ঋণ ও অগ্রিম বিভাগ
শাখা প্রধান/ব্যবস্থাপক (সকল)
প্রবাসী কল্যাণ ব্যাংক।
অনুলিপি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য-
১. বিভাগীয় প্রধান (সকল), প্রিন্সিপাল (প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট) ও সহকারী মহাব্যবস্থাপক (সকল), প্রধান কার্যালয়;
২. বিভাগীয় প্রধান, আইটি সিস্টেমস ও সাইবার সিকিউরিটি বিভাগ (ওয়েবসাইটে প্রদর্শনের অনুরোধসহ), প্রধান কার্যালয়;
৩. অঞ্চল প্রধান (সকল);
৪. পর্ষদ সচিব, পর্ষদ সচিবালয়, প্রধান কার্যালয়;
৫. ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের একান্ত সচিব, প্রধান কার্যালয়;
৬. উপব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের একান্ত সচিব, প্রধান কার্যালয়;
৭. মহাব্যবস্থাপক মহোদয়ের একান্ত সচিব (সকল), প্রধান কার্যালয়;
৮. অফিস কপি।
প্রবাসী কল্যাণ ব্যাংক
প্রধান কার্যালয়, ঢাকা
প্রবাসী কল্যাণ ভবন,
৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা-১০০০
www.pkb.gov.bd
পরিপত্র নং: ২২/২০২৫ তারিখঃ ১৬.১১.২০২৫ খ্রিঃ
বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ নীতিমালা
বাংলাদেশের অনেক শিক্ষার্থী বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে দক্ষতা অর্জনের জন্য জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইতালি ও রাশিয়া সহ বিভিন্ন দেশে ভাষাশিক্ষাসহ স্বল্প মেয়াদী বিভিন্ন কোর্সে অধ্যয়ন করে থাকেন এবং অধ্যয়ন শেষে তাদের বিশেষ দক্ষতা অর্জিত হয়। ফলশ্রুতিতে, তারা ঐ দেশে Specified Skilled Worker (SSW) ক্যাটাগরিসহ অন্যান্য প্রযোজ্য ক্যাটাগরিতে কাঙ্ক্ষিত বেতনে কর্মসংস্থানের সুযোগ পান। উন্নত শিক্ষা, প্রযুক্তিনির্ভর পরিবেশ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ থাকায় এই সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বেশি বেতনে চাকরির এ সুযোগ নেপালসহ বিভিন্ন দেশ গ্রহণ করছে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী আর্থিক কারণে এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এ প্রেক্ষিতে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে দক্ষতা অর্জনের জন্য জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইতালি ও রাশিয়া সহ বিভিন্ন দেশে ভাষাশিক্ষাসহ স্বল্প মেয়াদী বিভিন্ন কোর্সে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত শর্তাবলীসহ "বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ নীতিমালা প্রণয়ন করা হলো, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
২.০ ঋণ পাওয়ার যোগ্যতাঃ
২.১ বাংলাদেশের নাগরিক হতে হবে;
২.২ শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে;
২.৩ যে দেশে গমণ করতে ইচ্চুক সেই দেশের প্রতিষ্ঠান হতে ইস্যুকৃত অফার লেটার থাকতে হবে;
২.৪ গন্তব্য দেশে গ্রহণযোগ্য ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা শিক্ষার সনদ (যেমনঃ জাপানের জন্য N4, দক্ষিণ কোরিয়ার জন্য TOPIK level 3 ইত্যাদি) আবশ্যিকভাবে থাকতে হবে;
২.৫ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে;
২.৬ এই ঋণটি স্বল্প মেয়াদী (সর্বোচ্চ ০২ বছর) কোর্সের জন্য প্রযোজ্য হবে;
২.৭ কোন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/এনজিও অথবা বেসরকারী প্রতিষ্ঠান হতে ঋণ খেলাপী ব্যক্তি অত্র ব্যাংক হতে ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না। ঋণগ্রহীতা ও জামিনদারের CIB রিপোর্ট যাচাই করতে হবে।
৩.০ ঋণের আবেদন ফরমঃ
৩.১ বিনামূল্যে সরবরাহকৃত অত্র ব্যাংকের নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে।
৪.০ ঋণ আবেদনের দাখিলতব্য ডকুমেন্টসমূহঃ
৪.১ ঋণ আবেদনকারীর সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বর্তমান ঠিকানার সমর্থনে যে কোন একটি ডকুমেন্ট;
৪.২ ঋণ আবেদনকারীর নামে ইস্যুকৃত গন্তব্য দেশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার, পাসপোর্ট ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এর ফটোকপি;
৪.৩ গন্তব্য দেশে গ্রহণযোগ্য ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা শিক্ষার সনদ (যেমনঃ জাপানের জন্য N4, দক্ষিণ কোরিয়ার জন্য TOPIK level 3 ইত্যাদি);
৪.৪ জামিনদারের (প্রযোজ্য ক্ষেত্রে) সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বর্তমান ঠিকানার সমর্থনে যে কোন একটি ডকুমেন্ট;
৪.৫ জামিনদারের স্বাক্ষরিত ০৩টি চেকের পাতা (MICR Cheque) এবং তার ব্যাংক হিসাব বিবরণী অথবা হিসাব খোলার সার্টিফিকেট;
৪.৬ আবেদনকারীর গন্তব্য দেশে অবস্থানস্থলের ঠিকানা, টেলিফোন নম্বর/ই-মেইল ইত্যাদি (বাধ্যতামূলক নয়)।
৫.০ ঋণের জামিনদারের যোগ্যতাঃ
৫.১ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণ পরিশোধে সক্ষম ০১ (এক) জন জামিনদার (ঋণ আবেদনকারীর পিতা/মাতা/ভাই/বোন/স্বামী/স্ত্রী/নিকটতম আত্মীয়-স্বজনও জামিনদার হতে পারবেন)।
৬.০ ঋণসীমাঃ
৬.১ সর্বনিম্ন ০১ (এক) লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত।
পৃষ্ঠা নং: ১/৩
৭.০ সুদের হারঃ
৭.১ বার্ষিক সরল সুদ ১১%। কোন ঋণ গ্রহীতার ঋণ/কিস্তি মেয়াদোত্তীর্ণ হলে সেক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ঋণ/কিস্তি'র উপর অতিরিক্ত ১.৫% হারে সুদ চার্জ হবে। সুদের হার সময়ে সময়ে পরিবর্তনশীল।
৮.০ ঋণের মেয়াদকাল ও পরিশোধসূচীঃ
৮.১ ০৬ (ছয়) মাস মরেটরিয়াম (গ্রেস) পিরিয়ডসহ সর্বনিম্ন ০২ (দুই) বছর থেকে সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছর পর্যন্ত। ঋণটি মাসিক সমকিস্তি ভিত্তিতে পরিশোধিত হবে (Standard EMI basis Amortization Schedule সংযুক্ত);
৯.০ ঋণের জামানতঃ
৯.১
১০.০ বন্ধকী সম্পত্তির বাজার মূল্য নিরূপণপূর্বক মূল্যায়ন প্রতিবেদন দাখিলঃ
১০.১ ঋণসীমা মঞ্জুরীর ক্ষমতা শাখা ব্যবস্থাপক/প্রধান হলে পরিদর্শনের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপক, শাখার ২য় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলী মূল্যায়ন প্রতিবেদনে স্বাক্ষর করবেন;
১০.২ ঋণসীমা মঞ্জুরীর ক্ষমতা অঞ্চল প্রধান এবং তদুর্ধ্ব হলে পরিদর্শনের ক্ষেত্রে মূল্যায়ন প্রতিবেদনে অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট প্রকৌশলী স্বাক্ষর করবেন।
১১.০ ঋণের চার্জ ডকুমেন্ট ও অন্যান্য দাখিলতব্য দলিলাদিঃ
১১.১ ডিপি নোট (প্রযোজ্য মূল্যমানের স্ট্যাম্পসহ);
১১.২ ডিপি নোট ডেলিভারি লেটার;
১১,৩ জামিনদারের লেটার অব গ্যারান্টি (প্রযোজ্য মূল্যমানের স্ট্যাম্পসহ);
১১.৪ লেটার অব ডিসবার্সমেন্ট (প্রযোজ্য মূল্যমানের স্ট্যাম্পসহ);
১১.৫ লেটার অব রিভাইভাল (Letter of Revival) (প্রযোজ্য মূল্যমানের স্ট্যাম্পসহ);
১১.৬ চেক/স্থাবর সম্পত্তির দলিলাদি জমা করণের স্মারকলিপি/মেমোরেন্ডাম অব চেক/টাইটেল ভীড/অন্যান্য দলিলাদি, ঋণগ্রহীতা/জামিনদার কর্তৃক সম্পাদিত এবং উক্ত স্মারকলিপিতে উল্লিখিত মূল দলিলাদি;
১১.৭ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র/দলিলপত্রাদিঃ
১১.৭.১ ঋণ পরিশোধের অঙ্গীকারনামা;
১১.৭.২ ঋণগ্রহীতার ঋণ প্রাপ্তি স্বীকারপত্র;
১১.৭.৩ বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের অঙ্গীকারনামা;
১১.৭.৪ ঋণগ্রহীতার অনুকূলে ইস্যুকৃত 'Sanction Advice (ঋণ উপদেশ)' এর স্বাক্ষরিত প্রতিলিপি।
১২.০ প্রসেসিং ও ডকুমেন্টেশন ফিঃ
১২.১ ঋণগ্রহীতাকে ঋণ গ্রহণের সময় অনুমোদিত ঋণ সীমার ০.৫০% প্রসেসিং ফি এবং ০.৫০% ডকুমেন্টেশন ফি প্রদান করতে হবে।
১৩.০ সঞ্চয়ী হিসাবঃ
১৩.১ ঋণগ্রহীতাকে আবশ্যিকভাবে একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে।
১৪.০ ঋণ মঞ্জুরীর ব্যবসায়িক/আর্থিক ক্ষমতাঃ
১৪.১
১৪.২ ব্যবস্থাপনা পরিচালক দাপ্তরিক প্রয়োজনে উপযুক্ত অর্পিত ক্ষমতা যে কোন সময় পরিবর্তন করতে পারবেন;
১৪.৩ সকল স্তরের কর্মকর্তাগণের উপর অর্পিত ক্ষমতা প্রয়োজনবোধে ব্যবস্থাপনা পরিচালক সাময়িকভাবে রহিত/স্থগিত করতে পারবেন।
১৫.০ ঋণ বিতরণ পদ্ধতিঃ
১৫.১ ঋণ বিতরণের পূর্বে ভিসা ও ভাষা শিক্ষা সনদ (অনুচ্ছেদ ২.৪ এ উল্লিখিত) যাচাই করে সঠিকতা নিশ্চিত করতে হবে;
১৫.২ মঞ্জুরীকৃত ঋণের সমুদয় অর্থ ০১টি A/c payee চেকের মাধ্যমে ঋণগ্রহীতার নামে বিতরণ অথবা অত্র ব্যাংকে ঋণগ্রহীতার নিজ নামীয় হিসাবে স্থানান্তর করতে হবে।
১৫.৩ ঋণগ্রহীতাকে পরিশোধসূচীসহ ঋণ পরিশোধের উপদেশপত্র প্রদান করতে হবে।
১৬.০ ঋণ আবেদন নিষ্পত্তিঃ
১৬.১ ঋণ মঞ্জুরীর ক্ষেত্রে শাখা, জোনাল/আঞ্চলিক অফিস ও প্রধান কার্যালয় নিম্নোক্ত সময়ের মধ্যে প্রস্তাব নিষ্পত্তি সম্পন্ন করবে। যৌক্তিক কোন কারণে প্রক্রিয়াকরণে অতিরিক্ত সময়ক্ষেপণ হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। বিভিন্ন পর্যায়ে ঋণ নিষ্পত্তিকরণ সময়সীমা নিম্নরূপঃ
১৭.০ আবেদনকারীর/জামিনদারের স্থায়ী ঠিকানাঃ
১৭.১ নিজ নামে অথবা পিতা/মাতা/স্বামী/স্ত্রী/শ্বশুর/শাশুড়ির নামে যে এলাকায় বাড়ী থাকবে তা আবেদনকারীর/জামিনদারের স্থায়ী ঠিকানা হিসেবে বিবেচিত হবে।
১৮.০ ঋণ আদায় কার্যক্রমঃ
১৮.১ বিদেশে গমনেচ্ছু ঋণগ্রহীতার নিকটতম ব্যক্তি অথবা তার জামিনদার (Principal Guarantor) কে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।
১৮.২ জামিনদার কর্তৃক ঋণ পরিশোধে অসুবিধা/বিলম্ব হলে যুক্তিসঙ্গত কারণসহ তা যথাসময়ে জানানোর ব্যবস্থা নিতে হবে।
১৮.৩ প্রদত্ত 'ঋণ পরিশোধসূচী' অনুযায়ী ঋণগ্রহীতা/জামিনদার যথাসময়ে নিয়মিতভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন।
১৮.৪ নির্ধারিত তারিখে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার বিষয়ে এসএমএস/পত্রের মাধ্যমে জানানো হবে এবং তাগিদপত্র দেওয়া হবে।
১৮.৫ নির্ধারিত সময়ে ঋণ আদায়ের সকল কলা কৌশল (ঋণ আদায়ে কৌশল এবং কর্মপরিকল্পনা) ব্যর্থ হলে ঋণ খেলাপির বিরুদ্ধে যথাযথ নিয়মাচার পরিপালনপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮.৬ শাখায় ঋণের কিস্তি ও অন্যান্য অর্থ ব্যাংকের প্রচলিত জমা রসিদ, এমএফএস, ইএফটিএন ইত্যাদির মাধ্যমে গ্রহণ করতে হবে।
অনুমোদিত স্বাক্ষর অনুমোদিত স্বাক্ষর
প্রবাসী কল্যাণ ব্যাংক
বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণের আবেদন ফরম
বিষয়ঃ ……………………………………………………… টাকা ঋণের আবেদন পত্র।
১.০ আবেদনকারীর পরিচিতিঃ
১.১ আবেদনকারীর নাম (বাংলায়) :
(In English) :
১.২ পিতার নাম :
১.৩ মাতার নাম :
১.৪ স্বামী/স্ত্রী'র নাম (প্রযোজ্য ক্ষেত্রে) :
১.৫ জন্ম তারিখ :
১.৬ জাতীয় পরিচয়পত্রের নম্বর :
১.৭E-TIN নম্বর (যদি থাকে) :
১.৮ পাসপোর্ট নম্বর :
১৯ স্থায়ী ঠিকানা : গ্রাম/মহল্লা: ……………………………… ডাকঘর (পোস্টাল কোডসহ):
থানা/উপজেলাঃ ………………………… জেলা:
১.১০ বর্তমান ঠিকানা
গ্রাম/মহল্লা: ……………………………. ডাকঘর (পোস্টাল কোডসহ):
থানা/উপজেলা: ………………………………… জেলা:
মোবাইল নম্বর:
টেলিফোন নম্বর:
১.১২ জাতীয়তা :
১.১৩ ধর্ম :
নিজ/অভিভাবকের মাসিক আয় :
১.১৪ ই-মেইল/whatsApp/Imo নম্বর :
প্রবাসী কল্যাণ ব্যাংক
১.০ জামিনদারের তথ্যাবলীঃ
২.১ নাম (বাংলায়) :
In English :
২.২ পিতার নাম :
২.৩ মাতার নাম :
২.৪ স্থায়ী ঠিকানা : গ্রাম/মহল্লা: ………………….. ডাকঘর (পোস্টাল কোডসহ): ……………
থানা/উপজেলা: ………………… জেলা: ………………………….
২.৫ বর্তমান ঠিকানা : গ্রাম/মহল্লা: …………….. ডাকঘর (পোস্টাল কোডসহ): …………………..
থানা/উপজেলা: ………………… জেলা: ………………………….
মোবাইল নম্বর: ………………………………………………….
টেলিফোন নম্বর: ………………………………………………….
২.৬ নীট সম্পদ মূল্য :
২.৭ মাসিক আয়ের পরিমাণ :
৩.০ প্রস্তাবিত সহজামানত/বন্ধকী জমির পরিমাণ ও অবস্থান (প্রযোজ্য ক্ষেত্রে):
৪.০ প্রস্তাবিত বন্ধকী জমিস্থিত ভবনের বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) :
৫.০ সম্ভাব্য ব্যয়ের বিবরণঃ
৫.১ পাসপোর্ট ও ভিসা খরচ :
৫.২ ভর্তি ও টিউশন ফি :
৫.৩ আবাসন (বাসা/হোস্টেল):
৫.৪ যাতায়াত খরচ :
৫.৫ বিবিধ :
মোট ব্যয় :
প্রবাসী কল্যাণ ব্যাংক
৬.০প্রার্থিত ঋণের পরিমাণ (অংকে) :
কথায় :
উপরে দেয়া তথ্যাদি সত্য। আমি/আমরা কোন তথ্য গোপন করিনি।
প্রদত্ত তথ্যাদির পরিপ্রেক্ষিতে আমার অনুকূলে ঋণ মঞ্জুরের অনুরোধ জানাচ্ছি। আমার/আমাদের/ প্রদত্ত কোন তথ্যের গড়মিল অথবা অস্ত্র ব্যাংক এর কোন নিয়মনীতির কারণে ঋণের আবেদন বাতিল/প্রত্যাখ্যান করা হলে আমার কোন আপত্তি থাকবে না।
জামিনদারের স্বাক্ষর ও তারিখ আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত দলিলাদি দাখিল করতে হবেঃ
১। ঋণ আবেদনকারী ও সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বর্তমান ঠিকানার সমর্থনে যে কোন ডকুমেন্ট;
২। ঋণ আবেদনকারীর নামে গন্তব্য দেশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার, পাসপোর্ট ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এর ফটোকপি:
৩। গন্তব্য দেশে গ্রহণযোগ্য ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা শিক্ষার সনদ (যেমনঃ জাপানের জন্য N4. দক্ষিণ কোরিয়ার জন্য TOPIK level 3 ইত্যাদি);
৪। জামিনদারের (প্রযোজ্য ক্ষেত্রে) সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বর্তমান ঠিকানার সমর্থনে যে কোন ডকুমেন্ট;
৫। জামিনদারের স্বাক্ষরিত ০৩টি চেকের পাতা (MICR Cheque) এবং তার ব্যাংক হিসাব বিবরণী অথবা হিসাব খোলার সার্টিফিকেট।
৬। প্রস্তাবিত বন্ধকী সম্পত্তির যাবতীয় দলিলাদি'র ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);
৭। আবেদনকারীর গন্তব্য দেশে অবস্থানস্থলের ঠিকানা, টেলিফোন নম্বর/ই-মেইল ইত্যাদি (বাধ্যতামূলক নয়)।
প্রবাসী কল্যাণ ব্যাংক
Standard Operating Procedure (SOP):
বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ
০৩.০০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের Standard Operating Procedure (SOP)
ধাপ-১: শাখা কর্তৃক ঋণের সঠিক ও পূর্ণাঙ্গ আবেদন গ্রহণ;
ধাপ-২ : বাংলাদেশ ব্যাংকের সিআইএস (সিআইবি) ডাটাবেজ থেকে ঋণগ্রহীতা ও জামিনদারের তথ্য যাচাইসহ দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই করে ঋণের প্রাপ্যতা নিশ্চিতকরণ;
ধাপ-৩: ঋণ আবেদন সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়াদির সরেজমিনে তদন্ত সম্পাদন ও স্বাক্ষরিত প্রতিবেদন দাখিলপূর্বক সংরক্ষণ;
ধাপ-৪ : অনুমোদন ক্ষমতা অনুযায়ী যথানিয়মে ঋণ অনুমোদন/প্রত্যাখ্যান ও ঋণগ্রহীতার অনুকূলে 'Sanction Advice (ঋণ উপদেশ)'/কারণ উল্লেখপূর্বক প্রত্যাখ্যানের পত্র ইস্যু করতে হবে।
০৩.০০ লক্ষ টাকার উর্ধ্ব হতে ৫,০০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের Standard Operating Procedure (SOP)
ধাপ-১ : শাখা কর্তৃক ঋণের সঠিক ও পূর্ণাঙ্গ আবেদন গ্রহণ;

ধাপ-৩ : সহজামানত হিসেবে প্রস্তাবিত স্থাবর সম্পত্তিসহ ঋণ আবেদন সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়াদির সরেজমিনে তদন্ত সম্পাদন ও স্বাক্ষরিত প্রতিবেদন দাখিলপূর্বক সংরক্ষণ;
ধাপ-৪ : শাখা কর্তৃক ঋণগ্রহীতার ঋণ আবেদনের ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে ঋণ নীতিমালা অনুযায়ী সকল দলিলাদিসহ পূর্ণাঙ্গ ঋণ প্রস্তাব প্রেরণ করবে;
ধাপ-৫ : আঞ্চলিক কার্যালয় কর্তৃক পূর্ণাঙ্গ ঋণ প্রস্তাব প্রাপ্তির ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে অনুমোদন ক্ষমতা অনুযায়ী যথানিয়মে ঋণ অনুমোদন/প্রত্যাখ্যান ও শাখার অনুকূলে ঋণ মঞ্জুরীপত্র/কারণ উল্লেখপূর্বক প্রত্যাখ্যানের পত্র ইস্যু করবে। মঞ্জুরীপত্রের শর্তাবলীর আলোকে শাখা কর্তৃক ঋণগ্রহীতার অনুকূলে 'Sanction Advice (ঋণ উপদেশ)'/কারণ উল্লেখপূর্বক প্রত্যাখ্যানের পত্র ইস্যু করবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক
০৫.০০ লক্ষ টাকার উর্ধ্ব হতে ১০,০০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের Standard Operating Procedure (SOP)

ধাপ-২ : বন্ধকের উদ্দেশ্যে প্রস্তাবিত স্থাবর সম্পত্তির "চেইন অব ওনারশিপ" যাচাই করে মালিকানা স্বত্ব নিশ্চিতের জন্য শাখা কর্তৃক আইনজীবীর সুস্পষ্ট লিখিত আইনগত মতামত গ্রহণ করতে হবে এবং প্রস্তাবিত সম্পত্তিসহ আবেদন সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়াদির সরেজমিনে অনুসন্ধানপূর্বক সঠিকতা, দখল ও মূল্যায়ন প্রতিবেদন শাখা কর্তৃক দাখিল করতে হবে:
ধাপ-৪ : শাখা কর্তৃক ঋণগ্রহীতার ঋণ আবেদনের ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে ঋণ নীতিমালা অনুযায়ী সকল দলিলাদিসহ পূর্ণাঙ্গ ঋণ প্রস্তাব প্রেরণ করবে;
ধাপ-৫ : আঞ্চলিক কার্যালয় কর্তৃক পূর্ণাঙ্গ ঋণ প্রস্তাব প্রাপ্তির ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে অনুমোদনের জন্য প্রেরণ করবে;
ধাপ-৬ : প্রধান কার্যালয় কর্তৃক পূর্ণাঙ্গ ঋণ প্রস্তাব প্রাপ্তির ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে অনুমোদন ক্ষমতা অনুযায়ী যথানিয়মে ঋণ অনুমোদন/প্রত্যাখ্যান ও শাখার অনুকূলে ঋণ মঞ্জুরীপত্র/কারণ উল্লেখপূর্বক প্রত্যাখ্যানের পত্র ইস্যু করবে। মঞ্জুরীপত্রের শর্তাবলীর আলোকে শাখা কর্তৃক ঋণগ্রহীতার অনুকূলে 'Sanction Advice (ঋণ উপদেশ)'/ কারণ উল্লেখপূর্বক প্রত্যাখ্যানের পত্র ইস্যু করবে।
প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগ কর্তৃক প্রতি মাস শেষে শাখা, অঞ্চল ও প্রধান কার্যালয় কর্তৃক মোট ঋণ অনুমোদন/বাতিলের একটি বিবরণী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বরাবর দাখিল করবে।

| ঋণ প্রোডাক্ট কোড (CBS) | 591 |

| ঋণসীমা | জামানত |
| ১.০০ লক্ষ টাকা থেকে ৩.০০ লক্ষ টাকা পর্যন্ত | জামানতবিহীন; শুধু একজন জামিনদারের ব্যক্তিগত গ্যারান্টি ও তার সচল ব্যাংক হিসাবের ০৩ টি চেকের পাতা; |
| ৩.০০ লক্ষ টাকার উর্ধ্ব হতে ৫.০০ লক্ষ টাকা পর্যন্ত | ঋণসীমার ন্যূনতম দ্বিগুণ বাজার মূল্যের স্থাবর সম্পত্তির মূল দলিল সহজামানত হিসেবে অত্র ব্যাংকে জমা থাকবে এবং একজন জামিনদারের ব্যক্তিগত গ্যারান্টি ও তার সচল ব্যাংক হিসাবের ০৩ টি চেকের পাতা; |
| ৫.০০ লক্ষ টাকার উর্ধ্ব হতে ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত | ঋণসীমার ন্যূনতম দ্বিগুণ বাজার মূল্যের স্থাবর সম্পত্তির প্রবাসী কল্যাণ ব্যাংক এর অনুকূলে রেজিস্টার্ড মর্টগেজ ও অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা দলিল সম্পাদন। |
১০.০ বন্ধকী সম্পত্তির বাজার মূল্য নিরূপণপূর্বক মূল্যায়ন প্রতিবেদন দাখিলঃ
১০.১ ঋণসীমা মঞ্জুরীর ক্ষমতা শাখা ব্যবস্থাপক/প্রধান হলে পরিদর্শনের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপক, শাখার ২য় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলী মূল্যায়ন প্রতিবেদনে স্বাক্ষর করবেন;
১০.২ ঋণসীমা মঞ্জুরীর ক্ষমতা অঞ্চল প্রধান এবং তদুর্ধ্ব হলে পরিদর্শনের ক্ষেত্রে মূল্যায়ন প্রতিবেদনে অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট প্রকৌশলী স্বাক্ষর করবেন।
১১.০ ঋণের চার্জ ডকুমেন্ট ও অন্যান্য দাখিলতব্য দলিলাদিঃ
১১.১ ডিপি নোট (প্রযোজ্য মূল্যমানের স্ট্যাম্পসহ);
১১.২ ডিপি নোট ডেলিভারি লেটার;
১১,৩ জামিনদারের লেটার অব গ্যারান্টি (প্রযোজ্য মূল্যমানের স্ট্যাম্পসহ);
১১.৪ লেটার অব ডিসবার্সমেন্ট (প্রযোজ্য মূল্যমানের স্ট্যাম্পসহ);
১১.৫ লেটার অব রিভাইভাল (Letter of Revival) (প্রযোজ্য মূল্যমানের স্ট্যাম্পসহ);
১১.৬ চেক/স্থাবর সম্পত্তির দলিলাদি জমা করণের স্মারকলিপি/মেমোরেন্ডাম অব চেক/টাইটেল ভীড/অন্যান্য দলিলাদি, ঋণগ্রহীতা/জামিনদার কর্তৃক সম্পাদিত এবং উক্ত স্মারকলিপিতে উল্লিখিত মূল দলিলাদি;
১১.৭ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র/দলিলপত্রাদিঃ
১১.৭.১ ঋণ পরিশোধের অঙ্গীকারনামা;
১১.৭.২ ঋণগ্রহীতার ঋণ প্রাপ্তি স্বীকারপত্র;
১১.৭.৩ বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের অঙ্গীকারনামা;
১১.৭.৪ ঋণগ্রহীতার অনুকূলে ইস্যুকৃত 'Sanction Advice (ঋণ উপদেশ)' এর স্বাক্ষরিত প্রতিলিপি।
১২.০ প্রসেসিং ও ডকুমেন্টেশন ফিঃ
১২.১ ঋণগ্রহীতাকে ঋণ গ্রহণের সময় অনুমোদিত ঋণ সীমার ০.৫০% প্রসেসিং ফি এবং ০.৫০% ডকুমেন্টেশন ফি প্রদান করতে হবে।
১৩.০ সঞ্চয়ী হিসাবঃ
১৩.১ ঋণগ্রহীতাকে আবশ্যিকভাবে একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে।
১৪.০ ঋণ মঞ্জুরীর ব্যবসায়িক/আর্থিক ক্ষমতাঃ
১৪.১
| ঋণসীমা | ঋণ মঞ্জুরীর ব্যবসায়িক/আর্থিক ক্ষমতা |
| ০৩ (তিন) লক্ষ টাকা পর্যন্ত | শাখা ব্যবস্থাপক/প্রধান |
| ০৩ (তিন) লক্ষ টাকার ঊর্ধ্ব হতে ০৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত | অঞ্চল প্রধান |
| ০৫ (পাঁচ) লক্ষ টাকার ঊর্ধ্ব হতে ০৭ (সাত) লক্ষ টাকা পর্যন্ত | মহাব্যবস্থাপক (পরিচালন) |
| ০৭ (সাত) লক্ষ টাকার উর্ধ্ব হতে ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত | উপব্যবস্থাপনা পরিচালক |
১৪.২ ব্যবস্থাপনা পরিচালক দাপ্তরিক প্রয়োজনে উপযুক্ত অর্পিত ক্ষমতা যে কোন সময় পরিবর্তন করতে পারবেন;
১৪.৩ সকল স্তরের কর্মকর্তাগণের উপর অর্পিত ক্ষমতা প্রয়োজনবোধে ব্যবস্থাপনা পরিচালক সাময়িকভাবে রহিত/স্থগিত করতে পারবেন।
১৫.০ ঋণ বিতরণ পদ্ধতিঃ
১৫.১ ঋণ বিতরণের পূর্বে ভিসা ও ভাষা শিক্ষা সনদ (অনুচ্ছেদ ২.৪ এ উল্লিখিত) যাচাই করে সঠিকতা নিশ্চিত করতে হবে;
১৫.২ মঞ্জুরীকৃত ঋণের সমুদয় অর্থ ০১টি A/c payee চেকের মাধ্যমে ঋণগ্রহীতার নামে বিতরণ অথবা অত্র ব্যাংকে ঋণগ্রহীতার নিজ নামীয় হিসাবে স্থানান্তর করতে হবে।
১৫.৩ ঋণগ্রহীতাকে পরিশোধসূচীসহ ঋণ পরিশোধের উপদেশপত্র প্রদান করতে হবে।
১৬.০ ঋণ আবেদন নিষ্পত্তিঃ
১৬.১ ঋণ মঞ্জুরীর ক্ষেত্রে শাখা, জোনাল/আঞ্চলিক অফিস ও প্রধান কার্যালয় নিম্নোক্ত সময়ের মধ্যে প্রস্তাব নিষ্পত্তি সম্পন্ন করবে। যৌক্তিক কোন কারণে প্রক্রিয়াকরণে অতিরিক্ত সময়ক্ষেপণ হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। বিভিন্ন পর্যায়ে ঋণ নিষ্পত্তিকরণ সময়সীমা নিম্নরূপঃ
| ঋণসীমা | নিষ্পত্তিকরণের সময়কাল |
| ১.০০ লক্ষ টাকা থেকে ৩.০০ লক্ষ টাকা পর্যন্ত | পূর্ণাঙ্গ প্রস্তাব প্রাপ্তির পর সর্বোচ্চ ০৭ (সাত) কর্ম দিবস |
| ৩.০০ লক্ষ টাকার ঊর্ধ্ব হতে ৫.০০ লক্ষ টাকা পর্যন্ | পূর্ণাঙ্গ প্রস্তাব প্রাপ্তির পর সর্বোচ্চ ১০ (দশ) কর্ম দিবস |
| ৫.০০ লক্ষ টাকার ঊর্ধ্ব হতে ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত | পূর্ণাঙ্গ প্রস্তাব প্রাপ্তির পর সর্বোচ্চ ১৫ (পনেরো) কর্ম দিবস |
১৭.০ আবেদনকারীর/জামিনদারের স্থায়ী ঠিকানাঃ
১৭.১ নিজ নামে অথবা পিতা/মাতা/স্বামী/স্ত্রী/শ্বশুর/শাশুড়ির নামে যে এলাকায় বাড়ী থাকবে তা আবেদনকারীর/জামিনদারের স্থায়ী ঠিকানা হিসেবে বিবেচিত হবে।
১৮.০ ঋণ আদায় কার্যক্রমঃ
১৮.১ বিদেশে গমনেচ্ছু ঋণগ্রহীতার নিকটতম ব্যক্তি অথবা তার জামিনদার (Principal Guarantor) কে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।
১৮.২ জামিনদার কর্তৃক ঋণ পরিশোধে অসুবিধা/বিলম্ব হলে যুক্তিসঙ্গত কারণসহ তা যথাসময়ে জানানোর ব্যবস্থা নিতে হবে।
১৮.৩ প্রদত্ত 'ঋণ পরিশোধসূচী' অনুযায়ী ঋণগ্রহীতা/জামিনদার যথাসময়ে নিয়মিতভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন।
১৮.৪ নির্ধারিত তারিখে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার বিষয়ে এসএমএস/পত্রের মাধ্যমে জানানো হবে এবং তাগিদপত্র দেওয়া হবে।
১৮.৫ নির্ধারিত সময়ে ঋণ আদায়ের সকল কলা কৌশল (ঋণ আদায়ে কৌশল এবং কর্মপরিকল্পনা) ব্যর্থ হলে ঋণ খেলাপির বিরুদ্ধে যথাযথ নিয়মাচার পরিপালনপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮.৬ শাখায় ঋণের কিস্তি ও অন্যান্য অর্থ ব্যাংকের প্রচলিত জমা রসিদ, এমএফএস, ইএফটিএন ইত্যাদির মাধ্যমে গ্রহণ করতে হবে।
অনুমোদিত স্বাক্ষর অনুমোদিত স্বাক্ষর
প্রবাসী কল্যাণ ব্যাংক
বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণের আবেদন ফরম
| শাখা ব্যবস্থাপক প্রবাসী কল্যাণ ব্যাংক শাখাঃ...... |
অফিস কর্তৃক পূরণীয়- আবেদন নম্বরঃ আবেদন পত্র প্রাপ্তির তারিখঃ |
বিষয়ঃ ……………………………………………………… টাকা ঋণের আবেদন পত্র।
১.০ আবেদনকারীর পরিচিতিঃ
১.১ আবেদনকারীর নাম (বাংলায়) :
(In English) :
১.২ পিতার নাম :
১.৩ মাতার নাম :
১.৪ স্বামী/স্ত্রী'র নাম (প্রযোজ্য ক্ষেত্রে) :
১.৫ জন্ম তারিখ :
১.৬ জাতীয় পরিচয়পত্রের নম্বর :
১.৭E-TIN নম্বর (যদি থাকে) :
১.৮ পাসপোর্ট নম্বর :
১৯ স্থায়ী ঠিকানা : গ্রাম/মহল্লা: ……………………………… ডাকঘর (পোস্টাল কোডসহ):
থানা/উপজেলাঃ ………………………… জেলা:
১.১০ বর্তমান ঠিকানা
গ্রাম/মহল্লা: ……………………………. ডাকঘর (পোস্টাল কোডসহ):
থানা/উপজেলা: ………………………………… জেলা:
মোবাইল নম্বর:
টেলিফোন নম্বর:
১.১২ জাতীয়তা :
১.১৩ ধর্ম :
নিজ/অভিভাবকের মাসিক আয় :
১.১৪ ই-মেইল/whatsApp/Imo নম্বর :
প্রবাসী কল্যাণ ব্যাংক
১.০ জামিনদারের তথ্যাবলীঃ
২.১ নাম (বাংলায়) :
In English :
২.২ পিতার নাম :
২.৩ মাতার নাম :
২.৪ স্থায়ী ঠিকানা : গ্রাম/মহল্লা: ………………….. ডাকঘর (পোস্টাল কোডসহ): ……………
থানা/উপজেলা: ………………… জেলা: ………………………….
২.৫ বর্তমান ঠিকানা : গ্রাম/মহল্লা: …………….. ডাকঘর (পোস্টাল কোডসহ): …………………..
থানা/উপজেলা: ………………… জেলা: ………………………….
মোবাইল নম্বর: ………………………………………………….
টেলিফোন নম্বর: ………………………………………………….
২.৬ নীট সম্পদ মূল্য :
২.৭ মাসিক আয়ের পরিমাণ :
৩.০ প্রস্তাবিত সহজামানত/বন্ধকী জমির পরিমাণ ও অবস্থান (প্রযোজ্য ক্ষেত্রে):
৪.০ প্রস্তাবিত বন্ধকী জমিস্থিত ভবনের বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) :
৫.০ সম্ভাব্য ব্যয়ের বিবরণঃ
৫.১ পাসপোর্ট ও ভিসা খরচ :
৫.২ ভর্তি ও টিউশন ফি :
৫.৩ আবাসন (বাসা/হোস্টেল):
৫.৪ যাতায়াত খরচ :
৫.৫ বিবিধ :
মোট ব্যয় :
প্রবাসী কল্যাণ ব্যাংক
৬.০প্রার্থিত ঋণের পরিমাণ (অংকে) :
কথায় :
উপরে দেয়া তথ্যাদি সত্য। আমি/আমরা কোন তথ্য গোপন করিনি।
প্রদত্ত তথ্যাদির পরিপ্রেক্ষিতে আমার অনুকূলে ঋণ মঞ্জুরের অনুরোধ জানাচ্ছি। আমার/আমাদের/ প্রদত্ত কোন তথ্যের গড়মিল অথবা অস্ত্র ব্যাংক এর কোন নিয়মনীতির কারণে ঋণের আবেদন বাতিল/প্রত্যাখ্যান করা হলে আমার কোন আপত্তি থাকবে না।
জামিনদারের স্বাক্ষর ও তারিখ আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত দলিলাদি দাখিল করতে হবেঃ
১। ঋণ আবেদনকারী ও সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বর্তমান ঠিকানার সমর্থনে যে কোন ডকুমেন্ট;
২। ঋণ আবেদনকারীর নামে গন্তব্য দেশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার, পাসপোর্ট ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এর ফটোকপি:
৩। গন্তব্য দেশে গ্রহণযোগ্য ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা শিক্ষার সনদ (যেমনঃ জাপানের জন্য N4. দক্ষিণ কোরিয়ার জন্য TOPIK level 3 ইত্যাদি);
৪। জামিনদারের (প্রযোজ্য ক্ষেত্রে) সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বর্তমান ঠিকানার সমর্থনে যে কোন ডকুমেন্ট;
৫। জামিনদারের স্বাক্ষরিত ০৩টি চেকের পাতা (MICR Cheque) এবং তার ব্যাংক হিসাব বিবরণী অথবা হিসাব খোলার সার্টিফিকেট।
৬। প্রস্তাবিত বন্ধকী সম্পত্তির যাবতীয় দলিলাদি'র ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);
৭। আবেদনকারীর গন্তব্য দেশে অবস্থানস্থলের ঠিকানা, টেলিফোন নম্বর/ই-মেইল ইত্যাদি (বাধ্যতামূলক নয়)।
| (ব্যাংক কর্তৃক পরণীয়) আমি আবেদনকারীর সমস্ত দলিলাদি যাচাইবাছাই করে ঋণ আবেদনকারীর অনুকূলে (অংকেঃ কথায়: ................................................................................... টাকা মাত্র ঋণ প্রদানের সুপারিশ করছি। নিম্নোক্ত কারণে ঋণটি না মঞ্জুরীর সুপারিশ করছি: উপস্থাপনকারী কর্মকর্তা তদন্তকারী/উপব্যবস্থাপক তদন্তকারী কর্মকর্তার সুপারিশ এবং উপরে বর্ণিত তথ্যাবলি পর্যালোচনা করে আবেদনকারীর অনুকূলে (অংকেঃ ...................... কথায়ঃ ………………………….………………………………… মাত্র টাকা ঋণ মঞ্জুরীর করছি। নিম্নোক্ত কারণে ঋণটি না মঞ্জুর করছি, ব্যবস্থাপক |